আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো

admin04-07-2025 02:37:30 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো

২৪ঘণ্টা অনলাইন : আথলেতিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে জোর চেষ্টা চালিয়ে আসছিল বার্সেলোনা। তবে সফল হতে পারল না কাতালান ক্লাবটি। বরং পুরোনো ঠিকানায় আট বছরের নতুন চুক্তি করলেন এই স্প্যানিশ উইঙ্গার।

২২ বছর বয়সী উইলিয়ামসের সঙ্গে নতুন চুক্তির কথা শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে বিলবাও। ২০৩৫ সালে পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। বিলবাও আরও জানিয়েছে, তার আগের রিলিজ ক্লজ ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগের রিলিজ ক্লজ ছিল প্রায় ৬ কোটি ২০ লাখ ইউরো।

বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো সম্প্রতি বলেছিলেন, তাদের দলে যোগ দিতে উইলিয়ামস ‘তীব্র ইচ্ছা’ প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, তারা এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ দিতে প্রস্তুত। কিন্তু নাটকীয়ভাবে বদলে গেল চিত্র। বিলবাওয়ের সঙ্গে উইলিয়ামসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তির পর বললেন, হৃদয়ের ডাক শুনেছেন তিনি।

নিকো উইলিয়ামস জানান, “সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়ের কথা শোনা। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি, আমার লোকেদের সঙ্গে। এটাই আমার বাড়ি।”

বিলবাওয়ে ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলেন নিকো উইলিয়ামস। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর একটি দেয়ালচিত্র থেকে তার ছবি মুছে ফেলেছিল ক্ষুব্ধ বিলবাও সমর্থকরা।

২০২১ সালে বিলবাওয়ে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৭ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি। ২০২৪ ইউরো জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।

গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো | ২৪ঘণ্টা