আলোচিত❯
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভয়ঙ্কর পরিস্থিতি : পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা

admin04-07-2025 12:55:50 PMদেখেছেন 96 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভয়ঙ্কর পরিস্থিতি : পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৪ঘণ্টা অনলাইন : ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযানের সময় কতটা ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ তৈরি হয়েছিল, কতটা শঙ্কা ছিল তাদের, সে কথাই এ বার স্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের অন্যতম উপদেষ্টা রানা সানাউল্লা একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, ভারত যখন ব্রহ্মস ছোড়ে পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ্য করে, তখন তাদের হাতে কয়েক সেকেন্ড ছিল। ওই ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র ছিল কি না, ওই সময়ের মধ্যেই পাকিস্তান সরকারকে বুঝতে হয়েছিল। সেই পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর’ বলে দাবি করেছেন তিনি।

পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। সে সময় পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান দাবি করল, সেই নুর খানে হামলার ধরন বোঝার জন্য তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। সানাউল্লার কথায়, ‘‘যখন ভারত ব্রহ্মস ছোড়ে এবং তা আমাদের নূর খান ঘাঁটিতে আঘাত হানে, তখন পাকিস্তান সরকারের হাতে ৩০ থেকে ৪৫ সেকেন্ড ছিল বোঝার জন্য যে, ওই ক্ষেপণাস্ত্রে আদৌ পরমাণু অস্ত্র ছিল কি না!’’ তার পরেই সানাউল্লা বলেন, ‘‘এই নিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছিল ভয়ঙ্কর।’’

সানাউল্লার দাবি, ওই হানা ‘পরমাণু হামলা’ বলে ধরে নিলে ভুল হতে পারত। সংঘাত আরও গুরুতর হতে পারত বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি বলছি না যে, পরমাণু অস্ত্র ছাড়া ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত ঠিক করেছে। কিন্তু এর ফলে ভুল বোঝাবুঝি হতে পারত। তার জেরে পরমাণু যুদ্ধ হতে পারত। পরিণামে অকল্পনীয় ক্ষতি হত।’’ অনেকে মনে করছেন, সানাউল্লা এই মন্তব্য করে আসলে পাকিস্তানের পরিস্থিতি বোঝার ‘অক্ষমতা’ আড়াল ভারতের দিকে দায় ঠেলতে চাইছেন।

প্রসঙ্গত, পাকিস্তান বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হল নূর খান। রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ১৯৭১ সালেও এই নুর খান লক্ষ্য করে হানা দিয়েছিল ভারত।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তার পরেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিঁদুর অভিযান শুরু করে ভারত। নুর খান-সহ পাকিস্তানের কয়েকটি সেনা ঘাঁটিতেও হানা দেয়। পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলার চেষ্টা করলে তা রুখে দেয় ভারত। দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি হয়। শেষে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

সংক্ষেপে
সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।