আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

হলিউডের ‘ওয়াক অব ফেম’ নির্বাচিত হলেন দীপিকা

admin03-07-2025 04:35:56 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হলিউডের ‘ওয়াক অব ফেম’ নির্বাচিত হলেন দীপিকা

২৪ঘণ্টা অনলাইন : হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম-২০২৬’ নির্বাচিত হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা। হলিউড চেম্বার অব কমার্স এ ঘোষণা দিয়েছে। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

দীপিকা ছাড়াও এ তালিকায় রয়েছেন— এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো বিশ্ব তারকারা। অভিনয়ে নিজের সুনাম ও আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পেলেন দীপিকা। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউড সিনেমায় যাত্রা শুরু করেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী। 

২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি তালিকায় ছিলেন দীপিকা। পেয়েছেন টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও। কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তেও ছিলেন দীপিকা। ২০২৩ সালে অস্কার পুরস্কার অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক ছিলেন দীপিকা। গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হন দীপিকা। খুব শিগগির মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরবেন। শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার ছন্দে ফিরবেন দীপিকা। 
২৪ঘণ্টা/এআর

হলিউডের ‘ওয়াক অব ফেম’ নির্বাচিত হলেন দীপিকা | ২৪ঘণ্টা