আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

ফক্সকনের হটকারি সিদ্ধান্তে অ্যাপলের মাথায় হাত

admin03-07-2025 04:11:56 PMদেখেছেন 156 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফক্সকনের হটকারি সিদ্ধান্তে অ্যাপলের মাথায় হাত

২৪ঘণ্টা অনলাইন : ফক্সকন টেকনোলজি গ্রুপ ভারতে তাদের আইফোন কারখানা থেকে প্রায় ৩০০ চীনা ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদকে দেশে ফিরে যেতে বলেছে। ফক্সকনের এই সিদ্ধান্তের ফলে যা অ্যাপলের ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাকে বাধার সম্মুখীন হতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ভারতে আইফোন প্ল্যান্টগুলিতে নিযুক্ত ফক্সকনের বেশিরভাগ চীনা কর্মীকে দুই মাস আগে দেশে ফিরে যেতে বলা হয়েছিল। এরপর থেকে ৩০০ জনেরও বেশি কর্মী কারখানা ছেড়ে চলে গিয়েছেন। তাইওয়ানের কর্মীরা এখন তাঁদের ফেলে যাওয়া কাজের দেখাশোনা করছেন।

ভারতে তৈরি আইফোনের সিংহভাগই দক্ষিণ ভারতে ফক্সকনের কারখানায় একত্রিত করা হয়। টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদনকারী শাখা সেই কারখানায় প্রধান সরবরাহকারী। প্রসঙ্গত, কয়েক মাস আগেই উইস্ট্রন কর্পোরেশন কিনেছে টাটা এবং পেগাট্রন কর্পোরেশনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে সংস্থা।

এই বিষয়ে ফক্সকন বা অ্যাপল কেউই কোনও বিবৃতি দেয়নি এখনও পর্যন্ত।  তবে এই বছরের শুরুতে চীন সরকার মৌখিকভাবে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষগুলিকে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি স্থানান্তর এবং সরঞ্জাম রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিদেশি সংস্থাগুলি যাতে অন্য কোনও দেশে তাদের উৎপাদন কারখানা সরিয়ে নিয়ে যেতে না পারে।

কয়েকদিন আগেই অ্যাপলের সিইও টিম কুক চীনা কর্মীদের প্রশংসা করেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, দক্ষ কর্মীদের জন্য চীনে কারখানা স্থাপন করেছিল অ্যাপল। কিন্তু, ভারতের কারখানা থেকে চীনা কর্মীদের সরিয়ে দেওয়ার ফলে এ দেশে আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে।

ফক্সকন এই পদক্ষেপ এমন সময়ে করেছে যখন অ্যাপল পরের বছর থেকেই আমেরিকায় বিক্রি হওয়া আইফোন ভারতে অ্যাসেম্বল করার সিদ্ধান্ত নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের কোনও স্মার্টফোন উৎপাদন হয় না। তাদের বেশিরভাগ আইফোন চীনে তৈরি হয়। ভারতের কারখানাগুলি থেকে প্রতি বছর প্রায় ৪ কোটি ইউনিট উৎপাদিত হয় যা অ্যাপলের বার্ষিক উৎপাদনের প্রায় ১৫%।