আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

উল্কি থেকে ক্যানসার হয়ে মৃত্যু

admin02-07-2025 05:21:20 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উল্কি থেকে ক্যানসার হয়ে মৃত্যু

২৪ঘণ্টা অনলাইন : উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী এবং তার জেরেই তাঁর মৃত্যু হয়! ‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটেছিল। একবার নিজের মৃত্যুর খবর নিজেই পেয়েছিলেন শেফালী জরীওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই এক বার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে।

সেই মিউজিক ভিডিয়োতেই ছিল, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তাঁর মৃত্যু হয়। ‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল এক বার। বিষয়টি গত বছর পারস ছাবড়ার পডকাস্টে জানান অভিনেত্রী।

মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। তাই তাঁর কাছে পর পর ফোন এসেছিল। শেফালী নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে পর পর ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো সমাজমাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”

মৃত্যুর ভুয়ো খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালী। গত ২৭ জুন রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিনোদন জগতের অনেকেই।