জাতীয়
প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
admin30-06-2025 05:24:04 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব জানান, উভয় নেতার মধ্যে ১৫ মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। যার মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে।
