আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

আইইউবিতে চালু হলো সর্বাধুনিক প্রযুক্তির ওয়াই-ফাই

admin30-06-2025 04:48:30 PMদেখেছেন 145 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইইউবিতে চালু হলো সর্বাধুনিক প্রযুক্তির ওয়াই-ফাই

২৪ঘণ্টা অনলাইন : ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে চালু হয়েছে সর্বাধুনিক ওয়াই-ফাই ৭.০ প্রযুক্তির পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। পুরোনো ওয়াই-ফাই ৫.০ এর জায়গায় আনা হয়েছে উচ্চগতিসম্পন্ন, নিরাপদ ও স্থিতিশীল এই অত্যাধুনিক সংযোগব্যবস্থা, যা ইন্টারনেট ব্যবহারে দেবে দ্রুততা ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা। 

গত রোববার (২৯ জুন) সন্ধ্যায় আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।নতুন ওয়াই-ফাই ৭.০ সিস্টেমে ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক অ্যাকসেস পয়েন্ট ও শক্তিশালী ব্যাকবোন সংযোগ যুক্ত করা হয়েছে। আগে যেখানে মাত্র কয়েকশ ডিভাইসের বেশি একসঙ্গে সংযুক্ত রাখা যেত না, এখন সেখানে একসঙ্গে ২৫,০০০-এর বেশি ডিভাইস সংযুক্ত থাকতে পারবে। এই নতুন নেটওয়ার্ককে বলা হচ্ছে ‘ফিউচার রেডি’, অর্থাৎ ভবিষ্যতের যেকোনো প্রযুক্তি গ্রহণের জন্য আইইউবি ক্যাম্পাস এখন প্রস্তুত।

আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডিরেক্টর অব অটোমেশন ড. মাহাদী হাসান বলেন, ‘এই অবকাঠামো স্থাপন করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইসের বাড়তি চাহিদা মেটানোর জন্য। এটি জিরো-ট্রাস্ট সিকিউরিটি, স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট, বিওয়াইওডি (ব্রিং ইয়োর ওউন ডিভাইস) সুবিধা এবং ভবিষ্যতে সহজে সম্প্রসারণের পথ সুগম করবে।’

উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, ‘এটি আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমি অত্যন্ত আনন্দিত যে আজ তা বাস্তবায়িত হয়েছে। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট অত্যাবশ্যক।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি তওহীদ সামাদ। উপস্থিত ছিলেন ট্রাস্টি রাশেদ চৌধুরী, আলতামাশ কবির, আশরাফ উদ্দিন আহমেদ ও ড. হোসনে আরা আলি; উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার।

 

আইইউবিতে চালু হলো সর্বাধুনিক প্রযুক্তির ওয়াই-ফাই | ২৪ঘণ্টা