আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ব্রাজিলের দ্বৈরথে নাটকীয়তা শেষে পালমেইরাস কোয়ার্টার ফাইনালে

admin29-06-2025 05:10:18 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রাজিলের দ্বৈরথে নাটকীয়তা শেষে পালমেইরাস কোয়ার্টার ফাইনালে

২৪ঘণ্টা অনলাইন : ফুটবল মানেই নাটক, আর সেটি যদি হয় ব্রাজিলের দুই জায়ান্ট ক্লাবের মুখোমুখি লড়াই, তাহলে উত্তেজনা অনিবার্য। ক্লাব বিশ্বকাপে শনিবার রাতে ঠিক এমনই এক হাই-ভোল্টেজ ম্যাচে বোতাফোগোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাও পাওলোর ক্লাব পালমেইরাস।

দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের বদলে ম্যাচটি ছিল ছন্দহীন ও প্রতিরোধমূলক। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। এরপর দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটেও গোলের দেখা পায় না কোনো দল। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই গল্পের মোড় ঘুরে যায়। অতিরিক্ত সময়ের দশম মিনিটে বেঞ্চ থেকে উঠে আসা পাউলিনহো ডান প্রান্ত দিয়ে বল কাটিয়ে নিচু শটে বল জড়ান জালে। সেই মুহূর্তে বোতাফোগোর গোলরক্ষক জন ছিলেন কার্যত দর্শকের ভূমিকায়।

পালমেইরাস অধিনায়ক গুস্তাভো গোমেজ ১১৬ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় তারা। বোতাফোগো তখন মরিয়া হয়ে সমতায় ফিরতে চায়। কিন্তু ইগর জেসুস ও ভিতিনিওর প্রচেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পালমেইরাস।

ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। যা ম্যাচটির উত্তেজনার প্রমাণ।

এই ম্যাচে পাউলিনহোর ফেরার গল্পটাও কম নয়। ইনজুরি থেকে ফিরে টানা দুটি ম্যাচে বদলি নেমে গোল করলেন তিনি। আগের ম্যাচে ইন্টার মায়ামির বিপক্ষে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। এবার দিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট।

চমকপ্রদ পরিসংখ্যানও রয়েছে পালমেইরাসের নামে। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে তাদের চার ম্যাচে তিনটি ক্লিন শিট! আর বদলি খেলোয়াড়দের করা গোল সংখ্যা চারটি! এই দুই ক্ষেত্রেই তারা সবার ওপরে।

এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ ইংলিশ ক্লাব চেলসি। কোয়ার্টার ফাইনালের এই লড়াই অনুষ্ঠিত হবে শুক্রবার (৪ জুলাই) ফিলাডেলফিয়ায়। অন্যদিকে বোতাফোগোর জন্য বিদায়ের সুর বাজল। তারা ফিরে যাচ্ছে ব্রাজিলে, ঘরোয়া মৌসুমের প্রস্তুতি নিতে। 

ব্রাজিলের দ্বৈরথে নাটকীয়তা শেষে পালমেইরাস কোয়ার্টার ফাইনালে | ২৪ঘণ্টা