আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ডায়াবিটিস আর হবেই না ভাবুন তো একবার

admin28-06-2025 07:07:12 PMদেখেছেন 151 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডায়াবিটিস আর হবেই না ভাবুন তো একবার

২৪ঘণ্টা অনলাইন : রোগ বয়ে বেড়াতে হবে না সারা জীবন। ধরা পড়বে তার আগেই। যে ‘ইনসুলিন রেজ়িস্ট্যান্স’ নিয়ে বিশ্ব জুড়ে গবেষণা চলছে, তা গোড়াতেই চিহ্নিত করার নতুন থেরাপি আসতে চলেছে। ডায়াবিটিস হওয়া মানেই নিয়মে বেঁধে ফেলতে হবে জীবন। এটা খাওয়া যাবে না, সেটা খেলে রক্তে শর্করা বাড়বে, ওষুধ খেতে হবে, দরকারে ইনসুলিন ইঞ্জেকশন ফোটাতে হবে শরীরে— হাজারো ঝক্কি। ডায়াবিটিস নিরাময় হয় না, একে নিয়ন্ত্রণে রাখতে হয়। সারাটা জীবনই এই বোঝা বয়ে বেড়ানোর চেয়ে তো ভাল, রোগ আদৌ হবে কি না তা জেনে ফেলা। শুধু রক্ত পরীক্ষায় তা সম্ভব নয়। গোড়ায় গন্ডগোল ধরতে তাই নতুন আলট্রাসাউন্ড থেরাপি আসতে চলেছে।

ইনসুলিন রেজ়িস্ট্যান্স ধরবে আলট্রাসাউন্ড
শরীরে ইনসুলিন হরমোনের মতিগতি গোড়াতেই চিহ্নিত করবে আলট্রাসাউন্ডের এক বিশেষ পদ্ধতি। আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির রেডিয়োলজি বিভাগের গবেষকেরা এই থেরাপি নিয়ে গবেষণা করছেন। প্রাথমিক ভাবে ২৫ জনের উপর আলট্রাসাউন্ড থেরাপিটি করা হয়। কাঁধ ও ঊরুর পেশিতে আলট্রাসাউন্ড করে দেখা হয়, শরীরে ইনসুলিন হরমোন ঠিক কী ভাবে কাজ করছে, হরমোনটির ক্ষরণে কোনও গোলমাল হচ্ছে কি না। আসলে ডায়াবিটিসের কারণই হল ওই ইনসুলিন হরমোনের গন্ডগোল। ওই হরমোনটির ঘাটতি হলে বা তার কাজ করার ক্ষমতা কমে গেলে, তখন গ্লুকোজ জারিত হয়ে শক্তি তৈরি করতে পারবে না। ফলে রক্তে গ্লুকোজ জমা হতে থাকবে এবং রক্তে এর মাত্রা বেড়ে গিয়ে ডায়াবিটিস হবে। ‘ইনসুলিন রেজ়িস্ট্যান্স’ এমন এক অবস্থা, যেখানে হরমোনটি কাজ করাই প্রায় বন্ধ করে দেয়। কোষে ইনসুলিন ঢোকার পথ সেটা বন্ধ হয়ে যায়। কোনও ব্যক্তির শরীরে ইনসুলিন রেজ়িস্ট্যান্ট হলে পরবর্তীতে তার ডায়াবিটিস হওয়ার আশঙ্কা প্রবল। মূলত টাইপ-২ ডায়াবিটিসই বেশি হয় এ ক্ষেত্রে।

এই ‘ইনসুলিন রেজ়িস্ট্যান্স’ নিয়ে বিশ্ব জুড়েই গবেষণা চলছে। ডায়াবিটিস বা প্রি-ডায়াবেটিক রোগীকে চিহ্নিত করতে, ‘ইনসুলিন রেজ়িস্ট্যান্স’ অন্যতম প্রধান উপায়। আগে থেকেই যদি শরীরে ইনসুলিনের এই গোলমাল ধরা পড়ে যায়, তা হলে ডায়াবিটিস হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যাবে। রোগটি সারা জীবন আর বয়ে বেড়াতে হবে না।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিভেন সলিম্যান জানিয়েছেন, নতুন আলট্রাসাউন্ড থেরাপিটি কাঁধ ও ঊরুর পেশিতে করা হবে। পেশির ভিতরে কী কী বদল আসছে, তা লক্ষ্য করা হবে। যদি ইনসুলিনের গোলমাল শুরু হয়ে যায়, তা হলে পেশির কোষে এমন কিছু বদল হবে, যা ধরা পড়বে ওই থেরাপিতে। তখন চিকিৎসক আগেই সাবধান করে দেবেন যে, ভবিষ্যতে ডায়াবিটিস হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব সাবধান হয়ে যেতে হবে। ৩০০ জনের উপর থেরাপিটি করা হয়। তাতে দেখা যায়, বেশির ভাগের শরীরে অজান্তেই ইনসুলিন রেজ়িস্ট্যান্স তৈরি হয়েছে, যা ডায়াবিটিসের কারণ হয়ে উঠতে পারে। অতিরিক্ত মেদ, লিভারের রোগ, মদ্যপানের কারণে হরমোনটির কাজ করার ক্ষমতা অনেক কমে গিয়েছে। যদিও তার কোনও লক্ষণ প্রকাশ পায়নি, কিন্তু তলে তলে শরীরে বদল হয়ে চলেছে। গবেষকেরা জানাচ্ছেন, শরীরের ভিতরের কার্যকলাপ যদি আগে থেকে জানা যায়, তা হলে অনেক দুরারোগ্য ব্যাধি হওয়ার আগেই তার নিরাময় সম্ভব হবে।