আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

admin27-06-2025 03:41:12 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৩ সালের জুলাইয়ে  যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।  আর এর মধ্যে দিয়ে এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। এবার এমএলএসে টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন লিওনেল মেসি। তার বেতন এমএলএসে ২১ দলের খেলোয়াড়দের চেয়েও বেশি। 

আর্জেন্টিনার অধিনায়কের বেতন এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)। এছাড়াও মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি থেকেও আয় আছে মেসির।

তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।স্পোর্টিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি যে আড়াই বছরের চুক্তিতে সই করেছিলেন মেসি, তার পূর্ণ মেয়াদে আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৪৫ কোটি টাকা)।

শীর্ষ পাঁচে কে কোথায়?
মেসির ঠিক পরেই রয়েছেন টরন্টো এফসি-র ইতালিয়ান ফরোয়ার্ড লোরেঞ্জো ইনসিনিয়ে, যার নিশ্চিত আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার (প্রায় ১৯০ কোটি টাকা)।

তৃতীয় স্থানে রয়েছেন মেসিরই সতীর্থ ও সাবেক বার্সা-সহযোগী সার্জিও বুসকেটস, যার আয় ৮.৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৪.৫ কোটি টাকা)। এরপর রয়েছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন (৭.৮৭ মিলিয়ন ডলার) এবং সান দিয়েগোর চুকি লোজানো (৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক দিয়ে মায়ামিই সেরা
পুরো দল হিসেবেও সর্বোচ্চ বেতনভোগী দল ইন্টার মায়ামি। তাদের স্কোয়াডের মোট গ্যারান্টিড কম্পেনসেশন ৪৬.৮৪ মিলিয়ন ডলার (প্রায় ৫৭৬০ কোটি টাকা), যা আগের বছরের রেকর্ড থেকেও ৫ মিলিয়ন বেশি। তালিকার দ্বিতীয় স্থানে টরন্টো এফসি (৩৪.১৫ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড (২৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক থেকে সবচেয়ে পিছিয়ে সিএফ মন্ট্রিয়াল, যাদের খেলোয়াড়দের মোট আয় মাত্র ১১.৯৯ মিলিয়ন ডলার (প্রায় ১,৪৭৫ কোটি টাকা)। এরপর রয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন, রিয়াল সল্ট লেক, হিউস্টন ডায়নামো এবং মিনেসোটা ইউনাইটেড।

বাড়ছে এমএলএসের সামগ্রিক ব্যয়
পুরো লিগে গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯,১৯৯ ডলার, যা গত বছরের তুলনায় ৯.২২% বেশি। বর্তমানে লিগে এমন ১৩১ জন খেলোয়াড় আছেন যাদের আয় ১ মিলিয়ন ডলার বা তার বেশি, যেখানে আগের বছর সংখ্যাটা ছিল ১১৫ জন।

এমএলএস ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে ২০২১ সালে হওয়া চুক্তির আওতায় এই আয় এবং কাঠামো চলবে ২০২৭ মৌসুম পর্যন্ত।

দলভিত্তিক সর্বোচ্চ আয় (শীর্ষ ৫):
১. ইন্টার মায়ামি – $৪৬.৮৪ মিলিয়ন
২. টরন্টো এফসি – $৩৪.১৫ মিলিয়ন
৩. আটলান্টা ইউনাইটেড – $২৭.৬৩ মিলিয়ন
৪. এফসি সিনসিনাটি – $২৩.১৮ মিলিয়ন
৫. এলএ গ্যালাক্সি – $২২.৮৭ মিলিয়ন

মাঠের পাশাপাশি আয়তেও রাজার আসনটা ধরে রেখেছেন মেসি। প্রশ্ন একটাই, এই রাজত্ব কি চলতে থাকবে আরও বহু বছর?

 

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির | ২৪ঘণ্টা