আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

দ্বিতীয় টেস্টে নেই বুমরাহ

admin26-06-2025 06:46:08 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দ্বিতীয় টেস্টে নেই বুমরাহ

২৪ঘণ্টা অনলাইন : ভারতকে এভাবে ম্যাচ হারতে হবে, তা প্রথম চার দিনের খেলা দেখে বোঝা যায়নি। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা, ক্যাচ মিস, নির্বিষ বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়াকে। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতকে। যদিও প্রথম টেস্টের পর শুভমানদের হেডকোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন দলের ভাবনা। সেখানেই স্পষ্ট, জশপ্রীত বুমরাহ খেলবেন তিনটি ম্যাচ। আর যা নিয়ে চর্চা অব্যাহত। কিন্তু এখন জানা গিয়েছে, বুমরাহকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না। তাঁর জায়গায় দলে যোগ দেবেন কে?

এমনটা ঘটলে দীর্ঘ সফরের শুরুতেই গভীর এক সংকটের সামনে টিম ইন্ডিয়া। হেডিংলির প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে যদি বুমরাহর মতো বোলারকে পাওয়া না যায়, তাহলে বিরাট সমস্যায় পড়বে শুভমান বাহিনী। প্রথম টেস্টে হেডিংলিতে ৪৪ ওভার বোলিং করেছেন বুমরাহ। সুতরাং অনেকটাই ওয়ার্কলোড পড়েছে তাঁর উপর। সেই কারণে এজবাস্টনের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত মাঠে নামতে পারবেন না বলে সূত্রের খবর। ১০ জুলাই লর্ডসের তৃতীয় টেস্টে তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, “আমার মনে হয় বুমরাহ পরের ম্যাচটাতেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে। তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হল, বুমরাহ যদি বিশ্রাম নেয়, তাহলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর সেটা বিপর্যয়ের শামিল।” ভুল বলেননি শাস্ত্রী। কারণ বাস্তব অনেকটা তেমনই। প্রথম টেস্টে দেখা গিয়েছে, বুমরাহ ছাড়া বাকি বোলারদের অবস্থা তথৈবচ। সেক্ষেত্রে তাঁর জায়গায় সুযোগ পাওয়া বোলার কতটা সফল হবেন, সে ব্যাপারেও সংশয় থেকে যাচ্ছে।

২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে কতটা সংঘবদ্ধ করতে পারবেন গম্ভীর, তা নিয়েও প্রশ্ন থাকছে। তবে সবার আগে নজর থাকবে হেডিংলির স্মৃতি যাতে দ্রুত মুছে ফেলা যায় তার উপর। বুমরাহ না খেললে অর্শদীপ সিং বা আকাশ দীপের মধ্যে কেউ একজন খেলবেন। সেক্ষেত্রে সমস্যা হল, টেস্টের আঙিনায় অর্শদীপ একেবারেই নবাগত। আর আকাশ দীপ আগে কখনও ইংল্যান্ডে খেলেননি। তাছাড়া গড় আহামরি নয় আকাশের। দেশের হয়ে ৭টি টেস্ট খেললেও নিয়েছেন মাত্র ১৫ উইকেট। তাই ভারতীয় ড্রেসিংরুমে যে ‘সুখের সময়’ চলছে না, তা সহজেই অনুমেয়।