আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

admin26-06-2025 05:42:13 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাস এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশ, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে যেভাবে ইরানের প্রতি সংহতি জানানো হয়েছে, তা মানবিক সচেতনতা এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।

ইরান দূতাবাস আরও জানায়, ‌‌‘ইরানি জনগণের প্রতিরোধ কেবল একটি সামরিক প্রতিক্রিয়া নয়, এটি জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের প্রতিচ্ছবি। এই প্রতিরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আধিপত্যবাদবিরোধী অবস্থানের একটি শক্তিশালী বার্তা বহন করে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইরান বিশ্বাস করে—আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। ‘সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে বিশ্ব জাতিসমূহের মধ্যে পারস্পরিক সংহতি অপরিহার্য,’ বলেও এতে উল্লেখ করা হয়।
শেষে ইরান দূতাবাস বাংলাদেশের জনগণকে "বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম" হিসেবে অভিহিত করে এই মূল্যবান সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।