আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

বিজ্ঞান নিয়ে নতুন শঙ্কা

dibbo06-06-2025 07:43:20 PMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিজ্ঞান নিয়ে নতুন শঙ্কা

২৪ঘণ্টা অনলাইন : আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনটি বড় আকারের অদৃশ্য গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০২০ এসবি, ৫২৪৫২২ ও ২০০২ সিএল১ নামের শহর ধ্বংসকারী গ্রহাণুগুলো পৃথিবীতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছেন তাঁরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহাণুগুলো বর্তমানে শুক্র গ্রহের কক্ষপথে অবস্থান করছে। কিন্তু মহাকর্ষীয় ত্রুটির কারণে এসব গ্রহাণু পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারে। এর ফলে পৃথিবীতে আঘাত হানার ঝুঁকি রয়েছে। আকারে বড় হওয়ায় গ্রহাণুগুলো শহর ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী।

বিজ্ঞানীদের ধারণা, সামান্য মহাকর্ষীয় ত্রুটির কারণে দিক পরিবর্তন করে গ্রহাণুগুলো পৃথিবীর দিকে চলে আসতে পারে। তখন গ্রহাণুর আঘাতে তিন কিলোমিটারের বেশি গর্ত তৈরি হতে পারে পৃথিবীতে। শুধু তা–ই নয়, এসব গ্রহাণুর আঘাতে হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে ১০ লাখ গুণ বেশি শক্তি নির্গত হতে পারে। চিলির রুবিন অবজারভেটরি থেকে এসব গ্রহাণুর ওপর নজর রাখা হচ্ছে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, গ্রহাণুগুলোর অবস্থান ঠিকমতো শনাক্ত করা যাচ্ছে না অর্থাৎ গ্রহাণুগুলো মহাজাগতিক অন্ধ স্থানে রয়েছে। এর ফলে পৃথিবীতে আঘাত হানার মাত্র দুই থেকে চার সপ্তাহ আগে গ্রহাণুগুলোর সঠিক অবস্থানের তথ্য জানা যেতে পারে। এ বিষয়ে ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ভ্যালেরিও ক্যারুবার জানিয়েছেন, গ্রহাণুগুলো সূর্যের আলোর কারণে লুকিয়ে রয়েছে। পৃথিবী থেকে কোনো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব।