আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এএফসি বাছাইপর্ব : বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ১০ জুন

dibbo06-06-2025 11:28:43 AMদেখেছেন 150 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এএফসি বাছাইপর্ব : বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ১০ জুন

২৪ঘণ্টা অনলাইন : আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান বাছাইপর্বের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাথে অংশীদারিত্ব করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। 

টেকনো থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবলের উন্নয়নে অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতির প্রতিফলন এবং এই ব্র্যান্ডের ‘স্টপ অ্যাট নাথিং’ ফিলোসফির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসি’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে ফুটবলের সাথে টেকনোর সম্পৃক্ততা শুরু হয়। এই পদক্ষেপ এই ব্রান্ডের যাত্রায় একটি বড় মাইলফলক, কারণ এভাবেই ফুটবল ফ্যানদের সাথে নতুন সম্পর্কের সূচনা হয় এই ব্র্যান্ডের। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। টেকনো ‘টোটালএনার্জিস সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস কোট ডি’আইভরি ২০২৩’ এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার ছিল। এছাড়া, বর্তমানে টেকনো ২০২৪-২০২৫ মৌসুমের জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এবং এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লীগের সাথে যুক্ত রয়েছে।

বাংলাদেশেও টেকনো বহুদিন ধরে ফুটবল সংশ্লিষ্ট উদ্যোগ সমর্থন করে আসছে। বিশেষ করে, ২০১৯ সালে অনুষ্ঠিত বিএফএফ অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পন্সর ছিল টেকনো; এই আয়োজনে সারাদেশ থেকে প্রায় ৯ হাজার তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করে। কিছুদিন পর সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় দল। এমন সময় বাংলাদেশ ফুটবলের পাশে থাকতে পেরে টেকনো গর্বিত।