আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

পোড়া মাংস নয়, সিদ্ধ মাংসই বেশি নিরাপদ

admin05-06-2025 05:43:10 PMদেখেছেন 134 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পোড়া মাংস নয়, সিদ্ধ মাংসই বেশি নিরাপদ

২৪ ঘণ্টা অনলাইন :  ঈদ মানেই বাহারি খাবারের আয়োজন। আর সেটা যদি কোরবানির ঈদ হয়, তাহলে বাহারি নানা পদের সঙ্গে যোগ হবে হরেক রকম মাংসের পদ। এবারের কোরবানির ঈদটা পড়ছে জ্যৈষ্ঠের একদম শেষের ভাগে, তাই প্রচুর গরম বা রোদ-বৃষ্টির ফাঁদে পড়াটা স্বাভাবিক। গরমের কারণে অনেকেরই গরু বা খাসির মাংসে সমস্যা হয়। সেটা মাথায় রেখেই খাওয়াদাওয়া করতে হবে।

ঈদে কম বেশি সবারই গরু বা খাসির মাংস খাওয়া হয়ে থাকে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন। গরু, খাসি, উট, দুম্বা, মহিষ বা ভেড়ার মাংসকে রেড মিট বলে। এতে রক্তস্বল্পতা রোধ, শারীরিক শক্তি বৃদ্ধি, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধসহ নানা ধরনের উপকারিতা রয়েছে।

তবে অবশ্যই পরিমিত পরিমানে মাংস খেতে হবে। কেননা গরমে লাল মাংস একটানা দীর্ঘদিন ধরে খেলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ- এমনটাই বলছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। তিনি জানানা, গরু, খাসি, মহিষ, ভেড়ার মাংসকে লাল মাংস বা রেড মিট বলা হয়ে থাকে। এসব মাংসে মায়োগ্লোবিন নামক উপাদান বেশি থাকার কারণে মাংস লাল হয়। এই মাংসে উচ্চমাত্রার চর্বি ও কোলেস্টেরল থাকায় খাওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়।

ঈদুল আজহার সময় অনেকেই গরু বা খাসি কোরবানি দিয়ে থাকে। কিন্তু কোরবানির সময় গরুর মাংস খাওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গরুর মাংস একটি চর্বিযুক্ত খাবার। এর প্রত্যেকটি আঁশের মধ্যেই চর্বি থাকে। সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলছেন, গরুর মাংসের চর্বি অতিরিক্ত খেয়ে ফেললে সেটা রক্তনালীর মধ্যে জমা হয়। এর ফলে স্ট্রোক ও হৃদরোগের মতো জটিল রোগ হতে পারে। আবার অতিরিক্ত চর্বি খেলে মানুষ মোটা হয়ে যেতে পারে।

কোরবানির সময় নানাভাবে বাড়িতে মাংস রান্না হয়ে থাকে। অনেকেই গরুর মাংসটা ঠিক মতো প্রক্রিয়াজাতকরণ না করে কাবাবের মতো পুড়িয়ে খেয়ে থাকে। সেটা অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ডা. এস এম মাসুদ জানান, মাংস পুরোপুরি সিদ্ধ করে খেলে করলে যতটা নিরাপদ হয়, আগুনে পোড়ালে ততটা নিরাপদ হয় না। তাই সঠিকভাবে মাংস রান্না করে খাওয়ার দিকে নজর দিতে হবে। সেইসঙ্গে একবার খেতে বসলে ৩/৪ টুকরার বেশি না খাওয়া ভালো। একটু গ্যাপ দিয়ে খাওয়া যেতে পারে। কারণ একটা মাংসে যখন ফ্যাট থাকে তা হজম হতে ৬/৭ ঘন্টার বেশি সময় লাগে।