আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর

admin11-02-2025 09:24:08 PMদেখেছেন 169 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ইবিএল-সিডিএ চুক্তি স্বাক্ষর

২৪ঘন্টা অনলাইন : শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ইস্টার্ন ব্যাংক একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এই চুক্তিতে স্বাক্ষর করেন ।

চুক্তি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। পার্টনারশিপ চুক্তির অধীনে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল সক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি করা ছাড়াও সংগৃহিত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল একাউন্টে জমা করবে ইস্টার্ন ব্যাংক। এতে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন্স দক্ষতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা সিস্টেম অধিক কার্যকরী হবে। টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে যা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহে শৃংখলা নিশ্চিত করতে সিডিএ’কে সহায়তা করা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র প্রকল্প পরিচালক  প্রকৌশলী মাহফুজুর রহমান, সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমা, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ।
২৪ঘন্টা/এআর