আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মঙ্গলবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

admin10-02-2025 10:28:37 PMদেখেছেন 178 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মঙ্গলবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

২৪ ঘন্টা অনলাইন : জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)-এর উপ-নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকজায়ের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। ১১ থেকে ১২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

এতে বলা হয়েছে, ‘এ সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস’র মধ্যে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা।’

দামকজায়ের স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো যে সব ক্ষেত্রে ইউএনওপিএস সহযোগিতা করছে, সেগুলো নিয়ে আলোচনার জন্য সরকারের উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ইউএনওপিএস কর্তৃক বাস্তবায়িত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট প্রকল্পের সুবিধাভোগী ২৯টি হাসপাতালের মধ্যে একটি।

২৪ ঘন্টা/এএ/