আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

মার্কিন ট্রেজারিকে নতুন পেনি উৎপাদন বন্ধের নির্দেশ ট্রাম্পের

admin10-02-2025 09:27:27 PMদেখেছেন 240 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মার্কিন ট্রেজারিকে নতুন পেনি উৎপাদন বন্ধের নির্দেশ ট্রাম্পের

২৪ঘন্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন যে, তিনি ট্রেজারি বিভাগকে নতুন পেনি কয়েন উৎপাদন বন্ধ করতে বলেছেন। তিনি এই পদক্ষেপকে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে উপস্থাপন করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, 'অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র পেনি উৎপাদন করছে, যার খরচ প্রতি কয়েনের জন্য ২ সেন্টের বেশি! এটি চরম অপচয়!'

তিনি আরও বলেন, 'আমি আমার অর্থমন্ত্রীকে নতুন পেনি উৎপাদন বন্ধ করতে বলেছি। আমাদের মহান দেশের বাজেট থেকে অপচয় দূর করতে হবে, তা যদি এক পেনি করেও হয়!'

ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডগে) নামক ব্যয় সংকোচন প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি জানুয়ারিতে এক পোস্টে পেনির উৎপাদন খরচের বিষয়টি তুলে ধরে।

মার্কিন কংগ্রেসে পেনি উৎপাদন বন্ধের বিষয়ে আগেও কয়েকবার প্রস্তাব উঠলেও তা পাস হয়নি।

অর্থনীতিবিদ রবার্ট ট্রায়েস্ট জানুয়ারিতে লিখেছিলেন, ট্রাম্পের এই আদেশ কার্যকর করতে আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হতে পারে, তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চাইলে একক সিদ্ধান্তেও নতুন পেনি উৎপাদন বন্ধ করতে পারেন।

যদি পেনি বাদ দেওয়া হয়, তাহলে বাজারের পণ্য ও সেবার দাম ৫ সেন্টের কাছাকাছি মানে গড়াতে পারে, বলে ধারণা করছেন ট্রায়েস্ট।

উল্লেখ্য, কানাডা ২০১২ সালে পেনি বাদ দেওয়ার ঘোষণা দেয়, কারণ প্রতি পেনির উৎপাদন খরচ ছিল ১.৬ সেন্ট এবং মূল্যস্ফীতির কারণে এর ক্রয়ক্ষমতা কমছিল।

ট্রাম্প প্রশাসন সরকারি বাজেট কমানোর উদ্যোগে গুরুত্ব দিচ্ছে, যেখানে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডগে টিম সরকারি ব্যয় খতিয়ে দেখছে।

তবে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ— যেমন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)'র কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত— আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ডেমোক্র্যাট ও শ্রমিক ইউনিয়নগুলো আদালতে এসব সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
২৪ঘন্টা/এআর

 

মার্কিন ট্রেজারিকে নতুন পেনি উৎপাদন বন্ধের নির্দেশ ট্রাম্পের | ২৪ঘণ্টা