আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সিনেমা ছেড়ে কৃষক হয়ে যাওয়ার সাধ মিষ্টি জান্নাতের

admin09-02-2025 09:43:45 PMদেখেছেন 216 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিনেমা ছেড়ে কৃষক হয়ে যাওয়ার সাধ মিষ্টি জান্নাতের

২৪ঘন্টা অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। গেল বছর ঢালিউডের বেশ কয়েক তারকাদের নিয়ে তুমুল আলোচনায় ছিলেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন!

তবে সেসব আলোচনা এখন অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা। যেমন, প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় তাকে। বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে। সেখানে রয়েছে তার নানান ব্যবসা। বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও তিনি! বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের।

কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে শোবিজ থেকে দূরে, তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এই ঢালিউড নায়িকা।

সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বললেন, ‘আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই, চার-পাঁচ বছর থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব, কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!’

সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করলেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, ‘মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাই নি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করে, যা স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তার পরিচয় একজন চিকিৎসকও।
২৪ঘন্টা/এআর