আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর

admin09-02-2025 08:52:18 PMদেখেছেন 192 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর

২৪ঘন্টা অনলাইন :  ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে মিসর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কায়রো থেকে এএফপি জানায়, মিসর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে সরিয়ে নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি ইস্যুতে সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি মোকাবিলায় আরব দেশগুলোর শীর্ষ পর্যায়ের দীর্ঘ আলোচনার পর এই জরুরি সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনও সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, সম্মেলনের আয়োজন করতে মিসর বর্তমানে আরব লিগের সভাপতি বাহরাইনের সঙ্গে সমন্বয় করছে।

শুক্রবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন।

এর আগে, ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের ধারণা দেন। তবে তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পুনর্বাসনের কথা বলা হয়।

এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, আরব দেশগুলো একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
২৪ঘন্টা/এআর

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর | ২৪ঘণ্টা