আলোচিত❯
৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

আশিক হত্যা মামলায় আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

admin05-02-2025 09:38:46 PMদেখেছেন 185 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আশিক হত্যা মামলায় আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

২৪ ঘন্টা অনলাইন : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে আশিক মিয়া নামে এক শ্রমিককে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন রিমান্ড মঞ্জুর করেন।

আনিসুল হক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৬৫ জনের নাম এ মামলায় উল্লেখ রয়েছে৷

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে মামলার আসামিরা ছাত্র জনতার উপর হামলা করে। এসময় তাদের ছোড়া গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক আশিক মিয়া। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ২২ আগষ্ট সোনারগাঁ থানায় মামলা দায়েন করেন।

এ মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে শুনানিতে আদালত তা মঞ্জুর করেন। জিজ্ঞেসাবাদে শ্রমিক আশিক হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসবে জানায় আদালতের পাবলিক প্রসিকিউটর।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
২৪ ঘন্টা/এআর