আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

প্রথমবারের মত ভারতের ওয়ানডে দলে বরুন

admin05-02-2025 12:04:49 AMদেখেছেন 220 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথমবারের মত ভারতের ওয়ানডে দলে বরুন

২৪ঘন্টা অনলাইন : প্রথমবারের মত ভারতের ওয়ানডে দলে ডাক পেলেন স্পিনার বরুন চক্রবর্তী। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আগে ঘোষিত দলে যুক্ত করা হয়েছে তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বরুন। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো ভারত।

এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৩ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন বরুন। চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৬ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট শিকার করেন তিনি।

রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের সাথে ভারতের স্পিন বিভাগে থাকবেন বরুন।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ ভারতের জন্য প্রস্তুতির মঞ্চ। তাই এই সিরিজে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পেতে পারেন বরুন। ১১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ব ঘোষিত দলে পরিবর্তনের সুযোগ থাকছে।

আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল : রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, আর্শদিপ সিং, যশ্বসী জয়সওয়াল, ঋসভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুন চক্রবর্র্তী।
২৪ঘন্টা/এআর