আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মহাখালীতে আবারও সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

admin02-02-2025 08:19:05 PMদেখেছেন 184 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মহাখালীতে আবারও সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

২৪ঘণ্টা অনলাইন : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে এবার রাজধানীর মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল নিয়ে আমতলীতে এসে সড়কের ওপর বসে পড়েন শিক্ষার্থীরা। এর আগে তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীন আমতলী, রেলগেট হয়ে আবারও আমতলীতে আসেন তারা।

রোববার ‌‌‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির পাশাপাশি মহাখালীর সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করে শুধু মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তারা। রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাখালী-গুলশান সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে একটি বিশ্ববিদ্যালয়কে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং তিতুমীরসহ সাত কলেজ নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এতেই ক্ষোভে ফেটে পড়েন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপরই তারা মিছিল নিয়ে এসে মহাখালীর আমতলী সড়ক অবরোধ করেন।

এদিকে মহাখালীর আমতলীতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেখানে জলকামান ও সাঁজোয়া যানও রয়েছে।

২৪ঘণ্টা/এএ

মহাখালীতে আবারও সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ | ২৪ঘণ্টা