আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

admin29-01-2025 10:16:25 PMদেখেছেন 182 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

২৪ ঘন্টা অনলাইন : জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, মধ্যম আয়ের দেশে উত্তোরণের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। সময়ের চাহিদা মত চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকে না। আধুনিক তথ্য- প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরাই আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি বিবর্তনের ধারায় তারুণ্যের অবদান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তামিম আদনান ও সিলেট সরকারি মহিলা কলেজের মালেকা খাতুন সারা।

জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধান, স্কাউট ও ছাত্র প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
২৪ ঘন্টা/এআর

সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত | ২৪ঘণ্টা