আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি : দুদক চেয়ারম্যান

admin29-01-2025 10:08:44 PMদেখেছেন 206 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি : দুদক চেয়ারম্যান

২৪ ঘন্টা অনলাইন : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গত ৫ আগস্টসহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার লালন করা। প্রত্যেকটা অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি।

তিনি বলেন, ‘প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি, যদিও আমাদের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্তরিক আকাঙ্ক্ষা রয়েছে।’

আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লায় দুদকের প্রথম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

মোমেন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সব দুর্নীতি দূর করতে হবে। পুরোপুরি না পারলেও কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, ‘আমলাতন্ত্রের একটি বড় সংজ্ঞা হচ্ছে সিদ্ধান্ত না নিয়ে ঘুরানো। আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে ততো বেশি ক্ষমতাবান। আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এ ক্ষমতাটাকে অপব্যবহার করি। আমার বিশ্বাস আমরা যদি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার প্রয়োগটা কমিয়ে আনতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। গণশুনানী পরিচালনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুর কায়সার।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী এ গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

গণশুনানীতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণের অভিযোগসমূহ শুনেন দুদুক চেয়ারম্যান। পরে সংশিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে বিষয়টি শুনানি হয় এবং সমাধান করা হয়।
২৪ ঘন্টা/এআর