আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন

admin28-01-2025 09:36:13 PMদেখেছেন 281 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন

২৪ঘন্টা অনলাইন : বলিউডের নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বাংলা চলচ্চিত্রে কাজ করবেন। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে ‘টিপ টিপ বরষা পানির’ নায়িকার কাছে।

কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা।

রাভিনার নতুন কাজের খবর দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘বানসারা’ করার প্রস্তাবে সায় দিয়েছেন রাভিনা; সিনেমায় একজন রাজনীতিকের চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রীকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগত ও তাদের সঙ্গে পুলিশের টক্করের নানা ঘটনায় সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।

পরিচালক আতিউল ইসলাম বলেন, 'রাভিনার সঙ্গে যোগাযোগের পর্ব সারা হয়েছে। সিনেমাটি বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা তার মত একজন অভিনেত্রীর ভেবেছি।'

তিনি আরও জানান, 'রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনি যোগ দেবেন।'

'বানসারা' সিনেমার শুটিং শুরু হয়েছে আরও আগে থেকেই। পুরুলিয়ার অংশের আউটডোরের শুটিং শেষ হয়েছে। এবার কলকাতা এবং ঝাড়খণ্ডের শুটিং হবে বলে জানিয়েছেন আতিউল।

সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্য। চলতি বছরের দুর্গোৎসবে ‘বানসারা’ মুক্তির কথা ভাবছে পরিচালক ও প্রযোজনা সংস্থা।

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে।  অভিনেত্রী বাংলা সিনেমায় সবশেষ কাজ করেছেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়।
২৪ঘন্টা/এআর

 

আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন | ২৪ঘণ্টা