আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভারত-বাংলাদেশ সীমান্তের অবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

admin14-01-2025 11:20:20 PMদেখেছেন 195 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারত-বাংলাদেশ সীমান্তের অবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ঘন্টা অনলাইন :  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, বিএসএফ আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না, পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে মিটিং আছে। সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভারতের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে আলোচনা হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে- এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় তা দেখার জন্য।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এলাকার নানা সমস্যা বিশেষ করে আইনশৃঙ্খলা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে অন্য উপদেষ্টাদের অবহিত করা হবে।

বোরো মৌসুমে সারের সংকট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারের কোনো সংকট নেই। যদি কেউ সারের কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করে, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভাগীয় প্রশাসনকে বলব, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। যেসব ডিলার এসবের সঙ্গে জড়িত হবেন, আগামী মাস থেকে তাঁদের ডিলারশিপও চলে যাবে। কোনো অবস্থাতেই তাঁদের ছাড় দেওয়া হবে না। কৃষকদের আশ্বস্ত করতে চাই, তাঁরা হচ্ছেন দেশের প্রাণ, তাঁরা অবশ্যই সার পাবেন এবং ন্যায্য মূল্যেই পাবেন।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদেশি মিডিয়াগুলো অনেক উল্টাপাল্টা খবর দিত। কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া অপপ্রচার করতে পারছে না।’
২৪ঘন্টা/এআর

 

 

 


 

 

ভারত-বাংলাদেশ সীমান্তের অবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা | ২৪ঘণ্টা