আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিমান বাহিনীর বিভিন্ন ক্রীড়া দলকে সংবর্ধনা প্রদান

admin14-01-2025 11:09:14 PMদেখেছেন 248 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিমান বাহিনীর বিভিন্ন ক্রীড়া দলকে সংবর্ধনা প্রদান

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের অসামান্য অর্জন এবং তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি করার লক্ষ্যে বিমান বাহিনী সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ক্রীড়া দলসমূহকে সংবর্ধনা প্রদান করেন।

বিজয় দিবস হকি টুর্নামেন্টে বিমান বাহিনীর হকি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ বিমান বাহিনী আর্চারী দল প্রথমবারের মত ‘আর্চারী লীগ-২০২৪’ এ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

এছাড়াও বিমান বাহিনীর কাবাডি, ভলিবল এবং বাস্কেটবল দলসমূহও তাদের নিজ নিজ অবস্থান হতে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিমান বাহিনী ভলিবল দল ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ রানার্স আপ, বিমান বাহিনী বাস্কেটবল দল ‘বিজয় দিবস কাপ-২০২৪’ এ রানার্স আপ এবং বিমান বাহিনী কাবাডি দল ‘ বিজয় দিবস কাপ-২০২৪’  প্রতিযোগীতায় রানার্স আপ হয়েছে যা বিমান বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।

বিমান বাহিনী হকি দলের সদস্য এলএসি সোহানুর রহমান ‘বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০২৪’ এবং ভলিবল দলের সদস্য কর্পোর‌্যাল মোঃ নাজমুল আলী ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন। কাবাডি দলের এলএসি দিপায়ন গোলদার ‘বিজয় দিবস কাবাডি’ প্রতিযোগিতায় মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এড়াছাও আর্চারী দলের সদস্য এসি-২ সীমা আক্তার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেকে প্রমান করেছেন। সীমা আক্তার তুরস্কে অনুষ্ঠিত ‘অলিম্পিক বাছাই পর্ব-২০২৪’ এ অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক নারী দিবস এবং জাতীয় যুব আর্চারী প্রতিযোগিতায় বিমান বাহিনীর পক্ষে ৩ টি স্বর্ণ ও ২ টি রৌপ্য পদক জিতেছেন। যার ফলশ্রুতিতে বিমান বাহিনী আর্চারী দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

 

 

 


 

 

বিমান বাহিনীর বিভিন্ন ক্রীড়া দলকে সংবর্ধনা প্রদান | ২৪ঘণ্টা