আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না : উপাচার্য

admin14-01-2025 10:30:56 PMদেখেছেন 171 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না : উপাচার্য

২৪ঘন্টা অনলাইন :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকলের উপর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা তুলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এখন থেকে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা নকল করা চলবে না। এ নকলের সুযোগের ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে।'

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় এর অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপাচার্য এসময় কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যে কোন মূল্যে ছাত্র-ছাত্রীদের কলেজের উপস্থিতির হার বৃদ্ধি করতে হবে। যদিও নানা সমস্যা রয়েছে, তবুও ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরানোর পাশাপাশি বর্তমান সিলেবাসকে সংস্কার করে যুগোপযোগী করার বিষয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের সঙ্গে স্কিল বেইজড শিক্ষার সংমিশ্রণে অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশে বেকারত্বের হার ধীরে ধীরে কমে যায়।    

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
২৪ঘন্টা/এআর

 

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না : উপাচার্য | ২৪ঘণ্টা