আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin12-01-2025 10:50:26 PMদেখেছেন 188 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ঘন্টা অনলাইন : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেড় দশক ধরে দেশের সম্পদ লুন্ঠন করা ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা ।

তিনি আরও বলেন, তাদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে বিতাড়নে যোগ দেয় এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোববার জেলার সিরাজদিখান উপজেলায় ইছাপুরায় বিক্রমপুর কুঞ্জবিহারী (কেবি) সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, নতুন প্রজন্ম সমাজের চালিকা শক্তি। আধুনিক জ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন তারুণ্যের হাত ধরেই এসেছে এবং আসবে। তাদের মেধা শক্তি কাজে লাগিয়ে, প্রযুক্তিকে বরণ করার মাধ্যমে এ দেশ বিশ্ব মঞ্চে দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতি ঘটালে, কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না সে যত বড়, যে দলেরই হউক না কেন, যত প্রভাবশালীই হউক না কেন।

তিনি প্রশাসনকে আইনশৃঙ্খলা নিযন্ত্রণে রাখতে কঠোর হওয়ার নির্দেশ দেন।

তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজনীতি করেন, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে উপদেষ্টা ঢাকা ব্যাংকের উদ্যোগে ৬০ কৃষকের মধ্যে কৃষিজ যন্ত্রপাতি পাওয়ার টিলার এবং শ্যালো মেশিন হস্তান্তর করেন
২৪ঘন্টা/এআর

ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা | ২৪ঘণ্টা