আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অবশেষে আসছে ‘ইমার্জেন্সি’

admin11-01-2025 09:05:19 PMদেখেছেন 234 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অবশেষে আসছে ‘ইমার্জেন্সি’

২৪ ঘন্টা অনলাইন : বহু বাধা-বিপত্তি পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বার বার পিছিয়ে গিয়েছে। এ ছবিতে ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় কঙ্গনাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে কঙ্গনাকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ঘাম ছুটেছিল অভিনেত্রীর। তাই আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না কঙ্গনা।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, আমি আর কোনও রাজনৈতিক ছবি তৈরি করব না। আমি কোনও উৎসাহ পাইনি। রাজনৈতিক ছবি তৈরি করা খুব কঠিন। এখন বুঝতে পারছি, কেন মানুষ রাজনৈতিক ছবি তৈরি করে না। বিশেষ করে বাস্তবের চরিত্র নিয়ে রাজনৈতিক ছবি তৈরি করা খুবই কঠিন।

শুধু সিনেমা মুক্তি নিয়েই নয়। ‘ইমার্জেন্সি’ তৈরির সময়ও বহু বাধা-বিপত্তি পেরোতে হয়েছে তাকে। কিন্তু কাজের উপর কোনও ভাবেই প্রভাব ফেলতে দেননি। কঙ্গনার কথায়, “ছবির সেটে আমি কখনও মাথাগরম করিনি। নিজেই প্রযোজক। তাই কার উপর রাগ দেখাব! পরিচালক হিসাবে প্রযোজকের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু একই সঙ্গে দু’টি ভূমিকা পালন করলে, কার উপরে মাথাগরম করব? আমি চিৎকার করে বলতে চাইতাম, আমার আরও অর্থের প্রয়োজন এবং আমি মোটেই খুশি নই।’ কিন্তু কোথায় গিয়ে কাঁদতাম আমি? কাকেই বা বলতাম?

করোনা অতিমারির সময়ে এই ছবির শুটিং করছিলেন কঙ্গনা। বহু ঝড়ঝাপটার কারণে ছবির শুটিং বন্ধ থেকেছে। কিন্তু কলাকুশলীদের পারিশ্রমিক দিয়ে যেতে হয়েছে। তাই একটা সময়ে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সাংসদ-অভিনেত্রী। অবশেষে ১৭ জানুয়ারি এই ছবি মুক্তি পাচ্ছে।
২৪ঘন্টা/এআর