আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস

admin08-01-2025 10:41:03 PMদেখেছেন 196 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস

২৪ ঘন্টা অনলাইন :  অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।

বৈঠকে অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে  অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
 
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূস দুর্নীতি মোকাবিলা, জ্বালানি রূপান্তর এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান। তিনি বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নের জন্য চট্টগ্রাম বন্দরে সুযোগ-সুবিধা নির্মাণ এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় সহায়তা চান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মিয়ানমারকে উপকৃত করবে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে।

তিনি আরও বলেন, এটাও দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না বরং বাস্তবায়ন করছে।

প্রধান উপদেষ্টা গত বছরের ডিসেম্বরে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে তার সাক্ষাতের কথাও উল্লেখ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর