আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

admin08-01-2025 08:17:02 PMদেখেছেন 191 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

২৪ ঘন্টা অনলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম জাহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।

সুত্র জানায়, ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবজি বিক্রেতা শাহ আলম। পরে গত ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন শতাধিক আসামি করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২৪ঘন্টা/এআর

 

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার | ২৪ঘণ্টা