আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

নির্বাচন সংস্কারের প্রতিবেদন জমা ৩ জানুয়ারি

admin29-12-2024 11:35:17 PMদেখেছেন 203 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নির্বাচন সংস্কারের প্রতিবেদন জমা ৩ জানুয়ারি

২৪ঘন্ট অনলাইন : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৩ জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের এ কথা জানান।

বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন তো স্টেকহোল্ডার। ওনাদের কাছে জানতে চাওয়া হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের কোনো সুপারিশ আছে কি না।

সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকায় তরুণদের যুক্ত করার বিষয়ে কী সংস্কার প্রয়োজন তা তুলে ধরেছে ইসি।

রোববার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন; সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগির দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু বিষয় আছে। যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার লিস্টের মধ্যে হয়ত যদি ইয়াংগার জেনারেশনকে আনতে চাই, কিছু পরিবর্তন আনতে হবে। সংস্কার নিয়ে তাদের (সংস্কার কমিশন) চিন্তাভাবনা রয়েছে।

সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়গুলো জানতে চাওয়া হয়নি। ইসির কী প্রয়োজন, সেগুলো বলা হয়েছে।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার-এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় তো ১৬ ডিসেম্বর ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এ বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থ করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে (নির্বাচন) যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি। সেটা যখনই হোক।

ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গত ৩ অক্টোবর আট সদস্যের এ কমিশন গঠন করে। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার কথা রয়েছে কমিশনের।
২৪ঘন্টা/এআর