আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন যারা

admin28-12-2024 10:20:24 PMদেখেছেন 231 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন যারা

২৪ ঘন্টা অনলাইন :  দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।

বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে।

রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার।

ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস।

নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল।

এছাড়া প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ।

ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।
২৪ঘন্টা/এআর