আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

admin20-12-2024 10:00:14 PMদেখেছেন 206 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

২৪ঘণ্টা অনলাইন : মাইক্রোক্রেডিট কার্যক্রমের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। ড. ইউনূস সেই উদ্যোগ শুরু করেছিলেন। এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।' 

২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষ, যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত, তারা এনজিওর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। মাইক্রোক্রেডিটের আন্দোলন দেশের অর্থনীতির পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, 'আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রতিটি এনজিও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। যদি এই কাজগুলোকে সমন্বিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।'  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি এবং ইএসডিওর কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।  


২৪ঘণ্টা/শাহ