আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাষ্ট্রকাঠামো মেরামত করতে জনগণের কাছে যেতে হবে : তারেক রহমান

admin19-12-2024 11:46:48 PMদেখেছেন 208 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাষ্ট্রকাঠামো মেরামত করতে জনগণের কাছে যেতে হবে : তারেক রহমান

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ঘণ্টা অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই তবে ষড়যন্ত্র থেমে নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন ৩১-দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১-দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির তিন জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১-দফা’ রূপরেখা নিয়ে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় একই সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

বিগত বিএনপির শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এসময় তিনি বিভিন্ন শ্রেণির নেতাদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এদেশে ভালো চিকিৎসা হলে অন্য দেশে যাবার প্রয়োজন হবে না। আমরা সুযোগ পেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল বিষয়ে সময়োপযোগী করে গড়ে তুলবো। যে দুটি বিষয় নিয়ে গর্ব করা হয় গার্মেন্ট ও বিদেশি রেমিটেন্স এগুলো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খানম রিতা সভাপতিত্ব করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের প্রধান মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক  সম্পাদক রেহেনা আক্তার বানু, অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ প্রমুখ।

২৪ঘণ্টা/শাহ

রাষ্ট্রকাঠামো মেরামত করতে জনগণের কাছে যেতে হবে : তারেক রহমান | ২৪ঘণ্টা