আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল

২০৩০ বিশ্বকাপ ৬ দেশে 

admin12-12-2024 09:15:34 PMদেখেছেন 295 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল

২৪ঘণ্টা অনলাইন : একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬ দেশ, আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ১১ ডিসেম্বর বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করা হয়।

২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। দুই আসরের ৭ আয়োজকের মধ্যে সৌদি আরব, পর্তুগাল, মরক্কো ও প্যারাগুয়ে আগে কখনো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি।

বিবিসির খবরে বলা হয়, ফিফার ভার্চ্যুয়াল কংগ্রেসে ভিডিও লিংকের মাধ্যমে ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আয়োজক এবং শতবর্ষ উদ্‌যাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে ২০৩০ শতবর্ষ উদ্‌যাপনের আয়োজক হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়। এই ৩টি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। তবে পরে সিদ্ধান্ত থেকে সরে আসে। ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।

সৌদি আরব হতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। সদস্যদেশগুলোর দ্বিতীয় ভোটে ২০৩০ বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়। ভার্চ্যুয়াল সভায় উত্থাপিত বা প্রস্তাবিত নামের প্রতি সমর্থন প্রকাশে উপস্থিত প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিতে বলা হয়, যা ভোট হিসেবে গণ্য হয়। অবশ্য বিশ্বকাপ আয়োজক হিসেবে কংগ্রেসে উত্থাপিত নামের বাইরে অন্য কোনো নামও ছিল না। ২০৩০ বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরব এককভাবে বিড করে। বিডে একাধিক দেশ থাকলে ভোটাভুটির প্রক্রিয়া ভিন্ন হতো।

দুটি আসরের মধ্যে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক নিয়ে ফুটবল–বিশ্বে আলোচনা–সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। মধ্যপ্রাচ্যের দেশটির মানবাধিকার ও শ্রম পরিস্থিতির প্রতি উদ্বেগ আছে বিভিন্ন দেশ ও সংস্থার। ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক স্বত্ব দেওয়ার কারণে নয়, বরং যে বিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে নরওয়ের এমন অবস্থান বলে লিখেছে বিবিসি।

ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ড ভোটের পূর্বে নিজেদের আপত্তির বিষয়টি আলোচ্য বিষয়বস্তুতে যুক্ত করার অনুরোধ করে রাখে। ২০৩৪ বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দল নিয়ে কোনো একক দেশের প্রথম বিশ্বকাপ। এর আগে ২০৩০ ও ২০২৬—দুটি ৪৮ দলের বিশ্বকাপই হবে একাধিক দেশের যৌথ আয়োজনে। এ ছাড়া সৌদি আরব হতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। এর আগে ২০২২ আসর আয়োজন করেছে কাতার, ২০০২ আসর যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।

২৪ঘণ্টা/শাহ

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ ফুটবল | ২৪ঘণ্টা