আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এবার বিয়ে করতে চান রিয়া চক্রবর্তী

admin06-09-2024 09:27:41 PMদেখেছেন 600 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার বিয়ে করতে চান রিয়া চক্রবর্তী

২৪ঘণ্টা অনলাইন : আর কত একা থাকা যায়! এবার বিয়ে করতে চান রিয়া চক্রবর্তী। সাবেক প্রেমিক বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক ভুগতে হয়েছে তাকে। মিথ্যা অভিযোগে কারাগারে কাটাতে হয়েছে, নানান বিতর্কের শিকার হতে হয়েছে। এবার একটু থিতু হতে চান রিয়া চক্রবর্তী। তবে কবে? ২০২০ সালে অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্তর। তারপর রিয়ার জীবনে বয়ে যায় ঝড়। সুশান্ত পর্ব শেষ। ‘জালেবি’ ছবির নায়িকা রিয়া এবার ঘর বাধবেন। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেত্রী মানুষী চিল্লারের সাবেক প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমে জড়িয়েছেন রিয়া। যদিও এ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি।

সম্প্রতি বিয়ে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন রিয়া। এক পডকাস্ট অনুষ্ঠানে রিয়া বলেছেন, তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। আবার বিয়ে যে করতেই হবে, এমনও নয়। শুধু মেয়েদেরই কেন বিয়ের চাপ দেওয়া হয়? ‘বায়োলজিক্যাল ক্লকের’ জন্য। সেটা সমাধান হচ্ছে, ডিম্বাণু সংগ্রহ করে রাখতে পারেন। যদিও সেটাও খুব যন্ত্রণাদায়ক। তবে চাইলে করা যায়। রিয়ার অনেক বন্ধু নাকি ৪০ বছর বয়সে বিয়ে করেছেন, কেউ বা ওই বয়সে মা হয়েছেন। তার মতে, যারা ২০ বা ৩০ বছর বয়সে বিয়ে করেছেন, তাদের চেয়ে বরং যারা ৪০ বছরে গিয়ে বিয়ে করেছেন তারাই সুখে আছে। রিয়া বলেন, ‘আমার বয়স এখন ৩২ বছর। আমার মনে হয় না আমি বিয়ের জন্য প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমার আরও অনেক কিছু করার আছে।

সুশান্তের মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন তাকে। এ কারণে প্রায় ২৮ দিন কারাবন্দী থাকার পর ছাড়া পান তিনি। সে প্রসঙ্গে টেনে রিয়া বলেন, ‘আমি পাসপোর্টের জন্য আদালতে গিয়েছিলাম। বিয়ের জন্যও আদালতের দ্বারস্থ হতে পারব না। ২০২২ সালে সুপারমাচি ছবিতে দেখা যায় রিয়াকে। এর আগে ২০২১ সালে ‘চেহরে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১২ সালে তেলেগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ভিডিও জকি হিসেবে টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০১৯ সাল থেকে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই বাঙালি অভিনেত্রীর।

২৪ঘণ্টা/আসো

এবার বিয়ে করতে চান রিয়া চক্রবর্তী | ২৪ঘণ্টা