আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির পথে ইসরায়েল-হামাস : ব্লিঙ্কেন

admin06-09-2024 09:16:34 PMদেখেছেন 500 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুদ্ধবিরতি চুক্তির পথে ইসরায়েল-হামাস : ব্লিঙ্কেন

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির ৯০ শতাংশ শর্তাদি নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল এবং হামাস উভয়কেই অবশিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হাইতিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে আমি মনে করি, ৯০ শতাংশ শর্তাদিতে উভয়পক্ষ সম্মত হয়েছে, কিন্তু কিছু জটিল সমস্যা রয়েছে। এই মুহুর্তে আমার কাছে মনে হচ্ছে, এই অবশিষ্ট ইস্যুতে সম্মত হওয়া উভয় পক্ষেরই দায়িত্ব। মার্কিন, মিশর এবং কাতারের মধ্যস্ততাকারীরা উভয় পক্ষের (ইসরায়েল ও হামাস) সঙ্গে ‘সক্রিয় আলোচনা’ উল্লেখ করে তিনি বলেন, ফিলাডেলফি করিডোরসহ অবশিষ্ট বিতর্কিত বিষয় এবং জিম্মি ও বন্দিদের কীভাবে বিনিময় করা হয় সে সম্পর্কে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি আশা করি সামনের দিনগুলোতে আমরা ইসরায়েল ও হামাসের সঙ্গে আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করবে, যাতে ঠিক কীভাবে অবশিষ্ট প্রশ্নগুলো সমাধান করা যায়। তারপর উভয় পক্ষের কাছে একটি পথ খোলা থাকবেÍ হ্যাঁ অথবা না সিদ্ধান্ত নিন।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তি বিষয়ক চুক্তির জন্য চাপ দিতে গত মাসের শেষের দিকে ইসরায়েলে যান ব্লিঙ্কেন। গাজা যুদ্ধ শুরুর পর ব্লিঙ্কেনের এটি নবম ইসরায়েল সফর। সে সময় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন, চলমান আলোচনা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভবত শেষ সুযোগ। তিনি বলেন, এটি একটি অতন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত- জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি ও সকলের নিরাপত্তার জন্য একটি চুক্তিতে যাওয়ার সম্ভবত এটি সেরা এবং সম্ভবত শেষ সুযোগ।

ব্লিঙ্কেনের এই সফরের কিছুদিন আগেই ইসরায়েল ও হামাসের মধ্যকার বৈরিতা ও ব্যবধান দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে দূর করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুটা পরিবর্তিত নমনীয় এক প্রস্তাব উপস্থাপন করেছিলেন। মূলত তারপর থেকেই যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আসছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস।

হামাস জোর দিয়ে বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার করা হবে কি-না, সেটি নিয়ে এখনও চুড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে যুদ্ধবিরতির যে চুক্তির কথা বলা হচ্ছে, সেটি একটি ‘ভ্রম’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আশা করছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়ত যুদ্ধবিরতির বিষয়ে কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। যদিও ইসরায়েল ও হামাস, কোনো পক্ষই তেমন কিছুরই আভাস দেয়নি। উল্টো, যুদ্ধবিরতি না হওয়ার কারণ হিসেবে এখনও তারা একে অপরকে দোষারোপ করে চলেছে। যদিও গত কয়েক মাস ধরেই যুদ্ধবিরতির বিষয়ে নানান আলোচনা শোনা গেছে। বেশ কয়েকবার এ নিয়ে আশার আলো দেখা গেছে বলা হলেও পরবর্তীতে তেমন কিছুই ঘটতে দেখা যায়নি।

২৪ঘণ্টা/আসো