আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 

admin06-09-2024 09:05:19 PMদেখেছেন 449 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 

২৪ঘণ্টা অনলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছে। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে এই লংমার্চ করছে ছাত্র সংগঠনটি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে এই লংমার্চ শুরু হয়। ঢাকার যাত্রাবাড়ী ও কুমিল্লার চান্দিনায় পথসভা, কুমিল্লার টাউন হলে জনসভা করে বিবির বাজারে গিয়ে শেষ হবে এ কর্মসূচি। লংমার্চে যোগ দিতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শাহবাগে জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকে চড়ে লংমার্চ শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সাংবাদিকদের বলেন, আমাদের এই লং মার্চ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। বিবির বাজারে গিয়ে আমরা এর সমাপ্তি টানব। তিনি বলেন, ভারতের সাথে যে অসংখ্য্ নদী রয়েছে। সেখানে তারা বাঁধ নির্মাণের ফলে আমরা প্রতিবছর চরম প্রাকৃতিক দুযোর্গের মধ্যে পড়ছি। এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত। এটা তাদেরকে বন্ধ করতে হবে।

সম্প্রতি ত্রিপুরা থেকে আসা ঢলে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এই অঞ্চলের ১১ জেলায় বন্যা ছড়িয়ে পড়লে অন্তত ৭১ জনের মৃত্যু হয়। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কয়েক লাখ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয় বলে সে সময় অভিযোগ ওঠে। তবে ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বাংলাদেশের বন্যা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি।

ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবির মধ্যে রয়েছেÑ ১. অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া; ২ জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করা এবং এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা। ৩. আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া। ৪. ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকাভিত্তিক পানিবণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা। ৫ ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা।

২৪ঘণ্টা/আসো

ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  | ২৪ঘণ্টা