আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী

admin04-09-2024 09:03:12 PMদেখেছেন 611 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী

২৪ঘণ্টা অনলাইন : পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারি পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘স্যালুট সুদীপ্তা চক্রবর্তী। ২০১৩ সালে উনি রাজ্য সরকারের থেকে সিনেমায় অবদানের জন্য একটি পুরস্কার পেয়েছিলেন। আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রিকে (তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ) ই-মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। যে যার নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান।’

আর জি কর কা- নিয়ে প্রথম দিন থেকেই সরব স্বস্তিকা। অভিনেত্রীর মন্তব্য, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কতটা যন্ত্রণা সহ্য করে মেয়েটিকে মারা যেতে হয়েছে, মেয়ে হিসেবে ভাবলেই আমার গা শিউরে উঠছে। আমি চাইব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থেই এর সমাধান করুন। যাতে ওর প্রতি আমাদের ভরসা থাকে। এদিকে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর আবেদন জানিয়ে ই-মেইল করেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। জানা গেছে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও।

জাস্টিস ফর আর জি কর’- শহর কলকাতার বুকে একটাই ধ্বনি। তিন সপ্তাহ ধরে ন্যায়বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করেন অভিনেতা-অভিনেত্রীরা। ক্রমশই এই আন্দোলন বড় আকার ধারণ করছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

২৪ঘণ্টা/আসো