আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দেশে এসে ঘর করে দিতে চান অনন্ত জলিল

admin26-08-2024 08:51:58 PMদেখেছেন 518 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশে এসে ঘর করে দিতে চান অনন্ত জলিল

প্রভাত বিনোদন  : নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের ১৫টির অধিক জেলা। পানিতে তলিয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়ের। এর বিপরীতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে সারাদেশের মানুষ। পাশাপাশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে; তারা যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ, অনুদান পাঠাচ্ছেন। তবে কিছু তারকারা আছেন, যারা কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে না থাকলেও জেলায় জেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণ পাঠাতে চেয়েও পারেননি। তাদের মধ্যে রয়েছেন ঢাকাই চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। ব্যাবসায়িক কাজে প্রায়ই দেশের বাইরে থাকেন তারা। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিলেন এই তারকা যুগল।
এদিকে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনায় নিন্দা জানান অনন্ত জলিল। সঙ্গে এও বলেন, দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন তিনি।
সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন। শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত লেখেন, আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ  দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব। অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা সামাজিক মাধ্যমে লেখেন, একা করলে সেটি ছোটকিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশিকিছু। আরও লেখেন, ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।

দেশে এসে ঘর করে দিতে চান অনন্ত জলিল | ২৪ঘণ্টা