আলোচিত❯
৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অবশেষে বিয়ের পর্ব সেরে  ফেললেন এমি জ্যাকসন

admin25-08-2024 09:00:15 PMদেখেছেন 443 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অবশেষে বিয়ের পর্ব সেরে  ফেললেন এমি জ্যাকসন

প্রভাত বিনোদন : অবশেষে বিয়ের পর্ব সেরে ফেললেন এমি জ্যাকসন। জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।  ইতালিতে দীর্ঘদিনের প্রেমিক হলিউড অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন তিনি। পরে বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। খবর হিন্দুস্তান টাইমসের। এক দিওয়ানা থা সিনেমার সহ-অভিনেতা প্রতীক বাব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন। তবে সম্পর্কে টেকেনি। বারবার প্রেম ভাঙলেও এডএমির প্রেমের গল্প পূর্ণতা পেল। ইতালিতে কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের পর্ব সেরে ফেললেন দুজনে।
গত বৃহস্পতিবারই প্রাইভেট জেটে এড, ছেলে ও পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে এমি লিখেছিলেন, চলো, ইতালিতে বিয়েটা সেরে ফেলি প্রিয়। ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়েটা সারলেন দুজনে। সেই বিয়ের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বিয়েতে সাদা গাউনে সাজলেন এমি। মাথায় ছিল সাদা রঙের ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল সিং ইজ ব্লিং অভিনেত্রীকে।
বিয়ের অংশ হয় তাঁর পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও। এমি ও তাঁর সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর ছেলে আন্দ্রেয়াস। ২০১৯ সালে মা হয়েছিলেন এমি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা বলেন, সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, মা, তুমি বিয়ে করোনি?
২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু গসিপ গার্ল সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে বাগ্দান পর্ব সেরেছিলেন তাঁরা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন। হলিউডের একজন সুপরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে চিলড্রেন অব মেন দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ‘গসিপ গার্ল’-এ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

অবশেষে বিয়ের পর্ব সেরে  ফেললেন এমি জ্যাকসন | ২৪ঘণ্টা