২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

১০ নভেম্বর, ২০২৬ এ ১৫:২৭
ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি
ছবি: ২৪ঘণ্টা টিভি

২৪ঘন্টা অনলাইন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে থানা দুটির বর্তমান ওসিদের গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরেবাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram