আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে  গেলেন বাবা : মরদেহ উদ্ধার

admin24-08-2024 09:07:03 PMদেখেছেন 453 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে  গেলেন বাবা : মরদেহ উদ্ধার

প্রভাত সংবাদদাতা, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে আসতে গিয়ে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পিতা মো. রজি আহমেদ (৫৫)। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ভূজপুর ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব ভূজপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার একদিন পর গত শুক্রবার রাত ৯টায় নিখোঁজ হওয়ার স্থানেই তার লাশ পাওয়া গেছে। নিহত রজি আহমেদ (৫৫) ওই এলাকার কবিরা পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। তার চার ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলে নাঈমকে নিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা কাজী আসহাব উদ্দিন বলেন- রজি আহমেদের ছেলে নাঈম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। এলাকায় বন্যার পানি হওয়াতে  মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে হালদার শাখা খালে ছেলেকে নিয়ে পাড় যাওয়ার সময় ছেলে একটি গাছকে আঁকড়ে ধরে টিকে থাকলেও বাবা পানিতে ভেসে যান। তখন থেকেই নিখোঁজ রজি আহমেদের লাশ একদিন পর ওই জায়গায় পাওয়া যায়।
নিহত রজি আহমেদের ছেলে নাঈম বলেন- বাবা আমাকে জোরে ধরে একটি গাছে আঁকড়ে ধরিয়ে দেন। আমি গাছ আঁকড়ে ধরে রাখতে পারলেও পানির স্রোত এক পর্যায়ে বাবাকে ভাসিয়ে নেয়। কিছুক্ষণ পর ওইদিক দিয়ে যাওয়া কিছু মানুষ দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে।
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত ২১ আগস্ট রাত থেকে বাড়তে থাকে বন্যার পানি। ২২ আগস্ট হালদা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু হলে বন্যা পরিস্থিতির অবনতি হয়। তবে গত শুক্রবার রাত থেকে পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।