আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

৫ মাসের বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের মহাসড়ক অবরোধ

admin23-08-2024 08:44:24 PMদেখেছেন 440 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৫ মাসের বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস এবং স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। সকাল ৯টা থেকে তারা কারখানায় বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার উপজেলার চন্দ্রা এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন।
জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে তারা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যনজট। 
নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিকরা জানান, তিন মাস যাবৎ তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ ওপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর দেয়নি। ওই দিন রাতেই শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান। 
লাইন চিফ আজহার হোসেন, সুপারভাইজার বাচ্চু মিয়া এবং সুইং অপারেট হালিমা খাতুনসহ কয়েকজন শ্রমিকরা বলেন, গত পাঁচ মাস যাবৎ বেতন না পাওয়ায় আমাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। দোকানমালিকরা বাকিতে আর বাজার দিতে চাচ্ছে না। কেউ ধারদেনাও দিচ্ছে না। বাড়ির মালিকরা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বাচ্চাদের স্কুলের বেতন দিতে না পারায় তাদের স্কুলে পাঠালেও যেতে চাচ্ছে না। মালিক কর্তৃপক্ষ বকেয়া বেতন কবে দেবে কিছুই বলছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছি।
গাজীপুর শিল্পপুলিশের ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার সকল স্টাফ ও শ্রমিকরা সকাল থেকেই বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। গত কয়েকদিন যাবৎ কারখানার ভেতরে কাজ বন্ধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন বলে তারা জানান। সেনাবাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলেছে।

৫ মাসের বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের মহাসড়ক অবরোধ | ২৪ঘণ্টা