আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

কালো গাউনে নজরকাড়া মেহজাবীন, হাতে সাদা গোলাপ

Tania Jaha2026-10-11 12:39:39 AMদেখেছেন 21 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কালো গাউনে নজরকাড়া মেহজাবীন, হাতে সাদা গোলাপ

২৪ঘণ্টা অনলাইন: কালো গাউন আর হাতে সাদা গোলাপ—অভিজাত সাজে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পর্দায় উপস্থিতি কিছুটা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নতুন লুকে হাজির হচ্ছেন তিনি।

১০ অক্টোবর নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে তার পরনে ছিল আভিজাত্যপূর্ণ কালো গাউন। গাউনটির হাল্টার নেক ডিজাইন ও কোমর পর্যন্ত আঁটসাঁট ফিটিংয়ের সঙ্গে নিচের দিকের ঘেরওয়ালা প্লিটযুক্ত অংশ সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

কালো পোশাকের সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে তার হাতে থাকা একগুচ্ছ সাদা গোলাপ। কখনো মৃদু হাসি, কখনো প্রাণবন্ত অভিব্যক্তিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ রাতের আগে একটু গ্ল্যামারাস সাজ।’

তার এই লুক প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছ থেকে। মন্তব্যের ঘরে অনেকে তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।

জানা গেছে, এই সাজে একটি পুরস্কার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেহজাবীন। সেখানে ‘নীল সুখ’ ওয়েব সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (পপুলার) বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।