আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

হোপের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

Tania Jaha2026-10-10 11:44:17 AMদেখেছেন 36 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হোপের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

২৪ঘণ্টা অনলাইন: শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি ও শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে ভারতকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।

রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৯ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক পুরুষ টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ঘটনা এবং নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

ভারতের ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন সঞ্জু স্যামসন। মাত্র ২১ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ৪১ বলে ৮২ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। ইশান কিষাণ করেন ২২ বলে ৪৩ রান।

শেষদিকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। আইয়ার ১৮ বলে ৪০ এবং তিলক সমান ১৮ বলে ৪৪ রান করেন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রানে পৌঁছায় দলটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

২৫০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই দুটি উইকেট হারায় দলটি। পাওয়ার প্লের মধ্যেও হারায় আরও একটি উইকেট। তবে এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন শাই হোপ ও শেরফান রাদারফোর্ড।

চতুর্থ উইকেটে মাত্র ৫৪ বলে ১২০ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। রাদারফোর্ড ৩৭ বলে ৮৪ রান করে ফিরলেও থামেননি হোপ। তার সঙ্গে যোগ দেন রোমারিও শেফার্ড। এই জুটিতে মাত্র ২৬ বলে আসে ৭৪ রান, যা ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

হোপ ৪৫ বলে ৬টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১০২ রান করেন। অন্যদিকে শেফার্ড মাত্র ১৩ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় করেন ৩৪ রান। দুর্দান্ত শতরানের ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন হোপ। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

এর আগে আন্তর্জাতিক পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৭ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার ২৫০ রান তাড়া করে ভারতকে হারিয়ে নতুন মাইলফলক গড়ল ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের এই ম্যাচে মোট রান হয়েছে ৪৯৯, যা টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর লড়াইগুলোর একটি হয়ে থাকল।