আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

শিল্পকলায় ‘সখী রঙ্গমালা’

Anisur Rahman2026-10-08 12:22:35 AMদেখেছেন 32 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শিল্পকলায় ‘সখী রঙ্গমালা’

২৪ঘণ্টা অনলাইন : নাট্য সংগঠন বটতলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির ১৭তম প্রযোজনার নাটক ‘সখী রঙ্গমালা’। ৭ অক্টোবর  সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। সখী রঙ্গমালার আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তী ‘চৌধুরীর লড়াই’- এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালা-তে। আর বটতলায় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলী হায়দার।

নাটক ‘সখী রঙ্গমালা’ ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে- প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের যে কোন গন্ডি নেই, একে যে বাঁধা যায়না কোন বিশেষ ছকে, তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়, তাকে কামনা করা যায়, হিংসা নয় বরং ভালোবাসায়ই যে কেবল মুক্তি আনে- তেমন এক দর্শন নিয়ে, নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দলের নিয়মিত শিল্পীরা। বৃহস্পতিবার একই সময় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দেশ নাট্যদলের পঞ্চম প্রযোজনার নাটক " এবং অবশেষে"।